ঢাকা বুধবার, ১৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • তিন শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

    তিন শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    কুমিল্লার বরুড়ায় একই মাদরাসার ১০ বছর বয়সী তিন শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আলী আকবরকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। 

    বুধবার (২৩ মার্চ) দুপুরে দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামের আলী আজমের ছেলে।

    বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, তিন শিশুকে ধর্ষণের অভিযোগে দুইটি মামলা হয়েছে। অভিযান চালিয়ে  অভিযুক্ত আলী আকবরকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে বিস্তারিত তথ্য বৃহস্পতিবার পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে জানানো হবে।

    প্রসঙ্গত, গত ১৯ ও ২০ মার্চ বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের নরিন্দ্র গ্রামে তিন শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। ওই শিশুরা মাদরাসার মাঠে খেলতে নামে এবং আলী আকবরের বাড়ির আশপাশে ঘুরতে যায়। তাদেরকে চকলেট ও ১০ টাকার দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে যান আলী আকবর। তিনি শিশুদের ধর্ষণ করেন। দুইদিনে তিন শিশু ধর্ষণের ঘটনায় কুমিল্লাজুড়ে চাঞ্চল্য হয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ