ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গেঞ্জিতে ইসলামী যুব আন্দোলন, চট্টগ্রাম’ লেখা যুবকের অর্ধগলিত মরদেহ কুয়াকাটা সৈকতে উদ্ধার  বরগুনায় পল্লী বিদ্যুতের সাব-স্টেশনে অগ্নিকাণ্ড: ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন  বিএম কলেজে লাইব্রেরি অটোমেশন ইন-হাউস ট্রেনিংয়ের উদ্বোধন ১৩ জুলাই বরিশাল আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান  চাঁদাবাজি ও রাজনৈতিক ট্যাগ লাগিয়ে ক্ষতিগ্রস্তদের মুখ চেপে ধরা হচ্ছে সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ৩ দিনে বিপৎসীমা অতিক্রম করবে তিস্তা, ১২ জেলায় বন্যার আভাস খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের মধ্যেই ক্ষেপণাস্ত্র ছুড়লো ইরান ইউপি নির্বাচন অক্টোবর থেকে শুরুর পরিকল্পনা: জাহেদ উর রহমান পে-স্কেলের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে সচিব কমিটি
  • এভারেস্টে মুঠোফোন টাওয়ার!

    এভারেস্টে মুঠোফোন টাওয়ার!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এভারেস্টের বিশাল উঁচুতে নির্মাণ করা হচ্ছে মুঠোফোন টাওয়ার। পর্বতের পাঁচ হাজার মিটারেরও বেশি উচ্চতায় টাওয়ার বসানোর পরিকল্পনা চলছে। নেপালের গণমাধ্যমে দাবি করা হচ্ছে, কাজটি শেষ হলে এটি হবে বিশ্বের সবচেয়ে উঁচুতে অবস্থিত মুঠোফোন টাওয়ার। টাওয়ারে চতুর্থ প্রজন্মের (ফোরজি) দ্রুতগতির নেটওয়ার্ক সংযোগ দেওয়া হবে।

    নেপালের বেসরকারি খাতের কম্পানি এনসেল এই নির্মাণকাজ করছে। তারা সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার ৮৩০ মিটার উচ্চতা থেকে শুরু করে পাঁচ হাজার ২০৪ মিটার উচ্চতায় কমপক্ষে পাঁচটি বেইস ট্রান্সিভার স্টেশন (বিটিএস) নির্মাণ করবে। নেপালের প্রদেশ-১-এর সলুখুম্বু জেলার খুম্বলু পাসাং লহামু পৌরসভায় এগুলো নির্মাণ করা হবে। এভারেস্টে পর্বতারোহীদের বেইস ক্যাম্পে এরই মধ্যে ফোরজি সেবা রয়েছে। কিন্তু এ জন্য সেখানে কোনো স্থায়ী অবকাঠামো নেই। এনসেল জানায়, পরিবেশগত সমীক্ষাসহ অবকাঠামো নির্মাণের সার্বিক কাজ পরিকল্পনামাফিক শেষ হলে এভারেস্টের আট হাজার ৮৪৮ মিটারেরও বেশি উচ্চতা থেকে সংকেত পাওয়া যাবে। শুধু মুঠোফোন সেবাই নয় বরং এ ধরনের টাওয়ার বসলে পর্বতসংশ্লিষ্ট দুর্গম এলাকায় ইন্টারনেট সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনার কাজে বিদ্যমান সমস্যাগুলো কমে আসবে।

    এনসেল আরো জানায়, এই কাজের মধ্য দিয়ে এই অঞ্চলের এসব সুবিধা বাড়ার পাশাপাশি দেশটির অর্থনীতির অন্যতম ক্ষেত্র পর্যটনের খাতেও বড় অগ্রগতি হবে। প্রত্যন্ত জনপদগুলো উপকৃত হবে। ইন্টারনেট গতিশীল হওয়ার সুবাদে পর্যটকরা তাঁদের ভ্রমণের সময়টি প্রিয়জনদের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ পাবেন। সব কিছু পরিকল্পনা অনুযায়ী হলে এই বছরের শেষ তিন মাসে কাজ শেষ হবে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ