ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • ঝিনাইদহে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

    ঝিনাইদহে হয়রানির প্রতিবাদে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহে এক নারীর দায়ের করা মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলকাবাসি মানববন্ধন কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ প্রিয়া হল সংলগ্ন প্রেসক্লাবের সামনে উদয়পুর গ্রামের কয়েক’শ নির্য়াতিত পরিবার এ কর্মসূচীর আয়োজন করে। গ্রামবাসি ব্যানার ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসুচিতে অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন, উদয়পুর গ্রামের ভুক্তভোগী আনারুল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মোত্তালেব ও আবু জাফর।

    বক্তারা অভিযোগ করে বলেন, উদয়পুর গ্রামে নার্গিস খাতুন নামে এক মহিলা গ্রামের নিরীহ মানুষদের হয়রানি করতে মিথ্যা মামলার পাশাপাশি নির্যাতন চালিয়ে যাচ্ছে। সেই সাথে মানুষকে জিম্মি করে অর্থ হাতিয়ে নিচ্ছে। উদয়পুর গ্রামের সাধারণ নিরীহ মানুষদের হয়রানি করে আবার উল্টো সাংবাদিক সম্মেলন করে বিষোদগার করছে। নার্গিসকে মাদক ব্যবসায়ী উল্লেখ করে গ্রামবাসি তার হাত থেকে পরিত্রাণ পেতে প্রশাসনের দৃষ্টি কামনা করেন।

    উল্লেখ্য নার্গিস খাতুন বুধবার সংবাদ সম্মেলন করলে তার পাল্টা হিসেবে এই কর্মসুচি পালন করে এলাকাবাসি। নার্গিস খাতুন অভিযোগ করেন, আনারুল ইসলাম, আতিয়ার রহমান, আব্দুল মোত্তালেব ও আবু জাফর আমাদের সহায় সম্পত্তি দখল করে নিচ্ছে। তারা আইন, আদালত ও পুলিশ কিছুই মানে না। তাদের অপকর্মের প্রতিবাদ করায় আমার ও আমার পরিবারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ