ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ

    কলকাতা বন্দরে ডুবল বাংলাদেশি জাহাজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলকাতার শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরে ডুবে গেছে পণ্যবাহী একটি বাংলাদেশি  জাহাজ। শ্যামাপ্রসাদ মুখার্জি বন্দরের নেতাজি সুভাষ ডকের ৫ নম্বর লটে ঘটনাটি ঘটে। 

    ডুবে যাওয়া পণ্যবাহী জাহাজটির নাম এমভি মেরিন ট্রাস্ট ওয়ান। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় লোডিংয়ের কাজ শেষ হয় জাহাজটির। 

    জাহাজটিতে ২০ ফিটের ১২০টি ও ৪০ ফিটের ৪৫টি কন্টেইনার ছিল। যার মোট ওজন ৩০৮৯ মেট্রিক টন। 

    কলকাতা থেকে আগামীকাল জাহাজটির বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যাওয়ার কথা ছিল। কিন্তু বেলা পৌনে ১১টার দিকে মাত্র ১৫ মিনিটের মধ্যে জাহাজটি ডুবে যায়।  

    ২০ ফিটের কন্টেইনারগুলোর মধ্যে ১৮টি পুরোপুরি ডুবে যায়। আর ৪০ ফিটের কন্টেইনারগুলোর ১০টি ভাসতে থাকে। দড়ি দিয়ে বেঁধে সেগুলো উদ্ধার করা হয়।  

    তবে এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। এ ঘটনায় ইতোমধ্যে তদন্ত শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে, ওভারলোডিংয়ের কারণে জাহাজটি ডুবেছে। 

    মেরিন ট্রাফিক জানাচ্ছে, জাহাজটি বাংলাদেশি। ২০১৮ সালে তৈরি করা হয় জাহাজটি। 

    সূত্র : জি নিউজ ও হিন্দুস্তান টাইমস।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ