ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আসুন সত্যিকার অর্থে জনগণের সরকার গড়ি : মির্জা ফখরুল

     আসুন সত্যিকার অর্থে জনগণের সরকার গড়ি : মির্জা ফখরুল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পেশাজীবীদের উদ্দেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসুন ঐক্যবদ্ধ হয়ে দুর্বার গণআন্দোলনের মধ্য দিয়ে এ ফ্যাসিবাদী সরকারকে সরিয়ে আমরা সত্যিকার অর্থে জনগণের সরকার প্রতিষ্ঠা করি।

    বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

    বিএনপির স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটির উদ্যোগে ‘স্বনির্ভর দেশ গঠনে প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় সাতজন প্রখ্যাত চিকিৎসক মুক্তিযোদ্ধাকে ক্রেস্ট দেওয়া হয়।

    বিএনপি মহাসচিব বলেন, সরকার লুটপাট, দুর্নীতিতে দেশকে এমন একটা জায়গায় নিয়ে চলে গেছে যে, এখন দেশ রক্ষা করতে হলে একমাত্র এদের সরানো ছাড়া বিকল্প কিছু নেই। আজ এরা গণতন্ত্রের সর্বনাশ করেছে। লাখ লাখ মানুষকে ঘরছাড়া করেছে। আমাদের নেতা-কর্মীদের বিরুদ্ধে, গণতন্ত্রকামী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।

    ফখরুল বলেন, ক্ষমতাসীনরা অর্থ উপার্জন , লুটপাট ও বিদেশে অর্থপাচারের লক্ষ্যে কাজ করছে। দেশে দারিদ্র্যের হার বেড়ে গেছে। মানুষের ক্রয়ক্ষমতা কমে গেছে। এটা বাস্তবতা। দ্রব্যমূল্য এমনভাবে বেড়েছে যে, মানুষের টিকে থাকতে সমস্যা হচ্ছে।

    চিকিৎসা ও সেবা কমিটির আহ্বায়ক অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে ও সদস্য সচিব অধ্যাপক হারুন আল রশিদ ও সদস্য ডা. মেহেদী হাসানের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, ডক্টরস অ্যাসোসিয়েশনের অধ্যাপক মহাসচিব অধ্যাপক আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা ডা. আব্দুস সেলিম, ডা. মোসাদ্দেক হোসেন ডাবলু, ডা. জহিরুল ইসলাম শাকিল, ডা. শহীদুল আলম প্রমুখ।
     


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ