ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ

    আবার চ্যাম্পিয়ন বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খেলা শেষের বাঁশি। সঙ্গে সঙ্গে উল্লাস স্টেডিয়াম জুড়ে। খেলোয়াড়রা একে অন্যকে জড়িয়ে ধরছেন। বাংলাদেশের পতাকা নিয়ে খেলোয়াড়েরা স্টেডিয়াম প্রদক্ষিণ করছেন। গ্যালারিতে থাকা দর্শকরাও চ্যাম্পিয়ন তুহিন তরফদারদের অভিবাদন জানাচ্ছেন। কর্মকর্তারাও করছেন উল্লাস। এক পর্যায়ে খেলোয়াড়েরা কর্মকর্তা মোজাম্মেলকে উপরে উঠিয়ে আনন্দ উদযাপন করেছেন।

    বঙ্গবন্ধু আন্তর্জাতিক কাবাডিতে বাংলাদেশ আবারো চ্যাম্পিয়ন হয়েছে। আজ বিকেলে শহীদ নুর হোসেন ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে কেনিয়াকে বাংলাদেশ ৩৪-৩১ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে। প্রথমার্ধে বাংলাদেশ ১৭-১৪ পয়েন্ট এগিয়ে ছিল। এর মধ্যে একটি লোনা ছিল। 

    গত আসরেও বাংলাদেশ কেনিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। গত আসরের মতো এই আসরেও বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। গ্রুপ পর্বে বাংলাদেশ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও ইংল্যান্ডকে পরাজিত করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে এবং সেমিতে ইরাককে পরাজিত করে ফাইনালে কেনিয়ার মুখোমুখি হয়। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ