ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ইউক্রেনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ

    ইউক্রেনের পক্ষে জাতিসংঘে ভোট দিল বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতিসংঘের সাধারণ পরিষদে ইউক্রেন ও তাদের মিত্রদের দেওয়া প্রস্তাব গৃহীত হয়েছে। এতে ইউক্রেনের পক্ষে ভোট দিয়েছে বাংলাদেশ। ইউক্রেনে ত্রাণ সহযোগিতা প্রেরণ এবং সাধারণ নাগরিকদের নিরাপত্তার দাবিতে এই প্রস্তাব করা হয়েছিল। এটি নিন্দা প্রস্তাব হিসেবে পরিচিত।

    এ ছাড়া প্রস্তাবে দেশটিতে ‘ভয়াবহ’ মানবিক পরিস্থিতি তৈরি করার জন্য রাশিয়ার নিন্দা জানানো হয়। বৃহস্পতিবার এই খবর দিয়েছে কাতারভিত্তিক আল-জাজিরা।

    জাতিসংঘের ১৯৩ সদস্য দেশের মধ্যে ১৪০টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দেয়। রাশিয়া, সিরিয়া, উত্তর কোরিয়া, ইরিত্রিয়া এবং বেলারুশ প্রস্তাবটির বিপক্ষে ভোট দেয়। এ ছাড়া ৩৮টি দেশ ভোট দেওয়া থেকে বিরত থাকে।

    এর আগে ইউক্রেনে রাশিয়ার হামলার নিন্দায় জাতিসংঘের সাধারণ পরিষদে একটি ভোটাভুটির আয়োজন করা হয়েছিল। সেখানে ভোটদানে বিরত ছিল বাংলাদেশ।

    ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর পর থেকে ইউক্রেনে হামলা চালাচ্ছে রুশ সেনারা।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ