ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • আমতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    আমতলীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মুক্তিযুদ্ধের চেতনায় আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালন করা হয়েছে।

    কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পমাল্য অর্পণ, জাতীয় পতাকা উত্তোলন, মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, চিত্রাংকন প্রতিযোগীতা, মসজিদ ও মন্দিরে বিশেষ প্রার্থনা।

    শনিবার সকালে সূর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও ৩১ বার তোপধ্বনির মধ্যে দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়।

    সকাল সাতটায় আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণে শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ,আমতলী থানা  পুলিশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাংলাদেশ আওয়ামীলীগ, আমতলী সাংবাদিক ক্লাব, আমতলী উপজেলা প্রেসক্লাব, আমতলী রিপোর্টার্স ইউনিটি, বকুলনেছা মহিলা ডিগ্রী কলেজ, আমতলী সরকারী কলেজ, সরকারী একে হাই স্কুল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়,ও রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পমাল্য অর্পণ করেছে।

    পরে আমতলী সরকারী একে হাই স্কুল মাঠে উপজেলা নির্বাহী অফিসার একএম আব্দুল্লাহ বিন রশিদের  সভাপতিত্বে  জাতীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান।

    বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান, অফিসার ইনচার্জ একেএম মিজানুর রহমান উপজেলা আওয়ামীলী সভাপতি অ্যাড: এম এ কাদের মিয়া  প্রমুখ।

    কুচকাওয়াজ প্রদর্শনী শেষে  বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মনোজ্ঞ ডিসপ্লে­ প্রদর্শন করে।দুপুর তিনটায় আমতলী সাংবাদিক ক্লাব ও উপজেলা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদেও আত্মার মাঘফেরাত কামনা করে সাংবাদিক ক্লাব আমতলীর সভাপতি মো. কবির দেওয়ানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. আবু সাইদ খোকনের সঞ্চনালয়ে আলেঅচনা সভা ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ