দেশের ৫ বিভাগে বৃষ্টির আশঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় দেশের ৫ বিভাগে কিছু জায়গায় অস্থায়ী দমকা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
কিছু কিছু স্থানে দমকা হাওয়া সহ বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও দেশের কোথাও কোথাও অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
আজ শনিবার (২৬ মার্চ) আবহাওয়া অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা যায়, আগামী ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস হতে পারে। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস, সিলেটে সর্বোচ্চ ৩১.৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.০০ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহীতে সর্বোচ্চ ৩৭.২ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহে সর্বোচ্চ ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.০০ ডিগ্রি সেলসিয়াস, রংপুরে সর্বোচ্চ ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৫.৩ডিগ্রি সেলসিয়াস, খুলনায় সর্বোচ্চ ৩৩.০০ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস, বরিশালে সর্বোচ্চ ৩২.৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে।
এ প্রসঙ্গে আবহাওয়াবিদ বজলুর রশিদ জানান, আগামী ২৪ ঘণ্টায় সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
এদিকে আজ সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি ।
এইচকেআর