ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মুক্তিযুদ্ধকালীন প্রথম সচিবালয় বরিশালে

    মুক্তিযুদ্ধকালীন প্রথম সচিবালয় বরিশালে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একাত্তরের ২৬ মার্চ বরিশালে স্থাপন করা হয় মুক্তিযুদ্ধের সচিবালয়। মুজিবনগর সরকার গঠনের আগেই বরিশাল সদর গার্লস স্কুলে স্থাপিত হয়েছিলো এই সচিবালয়। এখান থেকেই পরিচালিত হতো দেশের দক্ষিণাঞ্চলের মুক্তির সংগ্রাম। যা বড় ভূমিকা রেখেছে একাত্তরের রণাঙ্গণে।

    মুক্তিযুদ্ধে বরিশাল অঞ্চল ছিলো ৯নম্বর সেক্টর। একাত্তরের ২৫শে মার্চ ঢাকায় পাকিস্তানি সেনারা হত্যাকাণ্ড চালানোর একদিন পর, ২৬শে মার্চ বরিশালের সদর গার্লস স্কুলে গঠিত হয়েছিলো মুক্তিযুদ্ধকালীন সচিবালয়। সেই সময়ে খুলনা, পটুয়াখালী, ফরিদপুরসহ দক্ষিণাঞ্চলের মুক্তির সংগ্রাম পরিচালনার জন্য গঠিত উপদেষ্টা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালিত হতো এই সচিবালয় থেকে।

    স্বাধীনতা যুদ্ধের সময় একমাস হানাদারমুক্ত থাকার পর ২৫শে এপ্রিল পাকিস্তানি বাহিনী বরিশালে প্রবেশ করে। এসময় কঠোর প্রতিরোধ গড়ে তোলা হয়। বরিশাল থেকেই দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মুক্তিযোদ্ধাদের সামরিক সরঞ্জাম, খাদ্য ও আর্থিক যোগান দেয়া হতো।

    একাত্তরে দক্ষিণাঞ্চলের স্বাধীনতাযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বরিশালে স্থাপিত সচিবালয়। নিশ্চিত করে বিজয়। তবে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর সময়েও মুক্তিযুদ্ধবিরোধী শক্তির দাপট ক্ষুব্ধ করে বীর মুক্তিযোদ্ধাদের। বীর মুক্তিযোদ্ধাদের প্রত্যাশা জীবনসায়াহ্নে হলেও মুক্তিযুদ্ধের চেতনার পূর্ণ বাস্তবায়ন দেখে যেতে চান তারা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ