ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, পালালেন স্কুলশিক্ষক

    বিয়ের দাবিতে অনশনে কলেজছাত্রী, পালালেন স্কুলশিক্ষক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গোপালগঞ্জের টুঙ্গিপাডায় সুকান্ত মন্ডল নামে এক স্কুলশিক্ষককে বিয়ের দাবিতে অনশনে বসেছেন এক কলেজছাত্রী। শনিবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলার গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামে ওই শিক্ষকের বাড়িতে তিনি অনশনে বসেন। অনশন শুরু করার পর সুকান্ত মন্ডল ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছেন। 

    সুকান্ত মন্ডল গোপালপুর ইউনিয়নের গুয়াধানা গ্রামের সুনীল মন্ডলের ছেলে ও উপজেলার ঘোষেরঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। 

    অনশনরত ওই কলেজছাত্রী বলেন, আমি সুকান্ত মন্ডলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াতে চাইনি। তখন সুকান্ত তার বন্ধু পূর্ণেন্দু ও রমেনকে বিয়ের প্রস্তাব দিয়ে পাঠায়। তারা আমাকে অনেক বুঝিয়ে প্রেম করতে রাজি করায়। তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন সময় ঢাকা ও সুন্দরবনের বিভিন্ন হোটেলে নিয়ে আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করে সুকান্ত মন্ডল। আমি রেজিস্ট্রি করে বিয়ে করার জন্য চাপ দিলে বিয়ে করতে অস্বীকার করে যোগাযোগ বন্ধ করে দেয় সুকান্ত।

    তিনি আরও বলেন, গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে গিয়েও এর কোনো সমাধান পাইনি। তাই আমি বিয়ের দাবিতে অনশন করছি।

    এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক সুকান্ত মন্ডলের মুঠোফোনে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেননি। 

    টুঙ্গিপাড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) তন্ময় মন্ডল বলেন, এ বিষয়ে ওই কলেজছাত্রী থানায় কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ