ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিএনপিকে তথ্য-উপাত্ত দিয়ে কথা বলার আহ্বান মন্ত্রী তাজুলের

    বিএনপিকে তথ্য-উপাত্ত দিয়ে কথা বলার আহ্বান মন্ত্রী তাজুলের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নিজেদের মনগড়া কথা না বলে বিএনপিকে তথ্য-উপাত্ত দিয়ে কথা বলার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম।

    শনিবার (২৬ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

    তাজুল ইসলাম বলেন, মিথ্যা তথ্য দিয়ে বড় বড় কথা বলে বিএনপির দেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে কোনো লাভ নেই। মানুষ এখন আর বোকা নেই। দেশের সুযোগ-সুবিধা ভোগ করবেন, আবার দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, এটা মেনে নেওয়া যাবে না।

    স্থানীয় সরকার মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে বলেই বিএনপি ও তাদের নেতারা আওয়ামী লীগের বিচার করতে চায়।

    স্বাধীনতার নেতৃত্বদানকারী দল বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে দারিদ্র্য দূর করেছে, প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, গৃহহীনদের ঘর দিয়েছে, কমিউনিটি ক্লিনিক করেছে, দেশে ডিজিটাইজেশন হয়েছে, পদ্মা সেতু, কর্ণফুলী ট্যানেল, মেট্রোরেল, রূপপুর বিদ্যুৎ কেন্দ্র, পায়রা বন্দরসহ অনেক মেগা প্রকল্প বাস্তবায়ন করছে, অর্থনৈতিক জোন প্রতিষ্ঠা করছে, গ্রামীণ অবকাঠামো উন্নয়নের পাশাপাশি শহরের সব সুবিধা গ্রামে পৌঁছে দিচ্ছে। সর্বোপরি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে নেতৃত্ব দিচ্ছে। এগুলো আওয়ামী লীগের অপরাধ। এজন্য বিএনপি বাংলাদেশ আওয়ামী লীগের বিচার করবে। এছাড়া তো বিচারের হুমকি দেওয়ার আর কোনো কারণ নেই।

    তিনি আরও বলেন, একশ বিলিয়ন ডলারের দেশ‌ এখন চারশ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে। তলাবিহীন ঝুঁড়ির দেশ এখন উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে, নারীর ক্ষমতায়ন হয়েছে, হত্যা, সন্ত্রাস-গুন্ডামি কমেছে, নারীরা সম্মান নিয়ে একাকি ঘুরতে পারছেন। এসব কাজ বিএনপি নেতাকর্মীদের ভালো লাগে না। দেশ এগিয়ে যাক তারা তা কখনোই চায় না।

    তাজুল ইসলাম বলেন, বিএনপিসহ আরও অনেকেই বলে আমরা আমাদের দেশের সবকিছু ভারতকে দিয়ে দিচ্ছি। স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান আমাদের অস্বীকার করার কোনো সুযোগ নেই। স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ ভারতকে কি দিয়েছে আর ভারত বাংলাদেশকে কি দিয়েছে এর একটি তালিকা করলেই দেখা যাবে ভারত কি দিয়েছে অথবা নিয়েছে। আর বাংলাদেশ ভারতকে কি দিয়েছে অথবা পেয়েছে।

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ