ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ২৮ মার্চের হরতালে চলবে গণপরিবহন

    ২৮ মার্চের হরতালে চলবে গণপরিবহন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকা আগামী ২৮ মার্চের হরতালে সড়কে গণপরিবহন চলবে স্বাভাবিকভাবেই। শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহ।

    বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অযৌক্তিক ও খোঁড়া অজুহাতে বাম গণতান্ত্রিক জোটের ডাকা এই হরতাল গণপরিবহনের মালিক-শ্রমিকরা কখনো সমর্থন করে না। আগামী ২৮ মার্চ হরতাল উপেক্ষা করে ঢাকা শহর, শহরতলী ও আন্তঃজেলার সব রুটে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

    হরতালের দিন গাড়ি চলাচল যেন বাধাগ্রস্ত না হয় সেজন্য শহরের গুরুত্বপূর্ণ সকল স্থানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানানো হয়েছে বলেও উল্লেখ রয়েছে বিজ্ঞপ্তিতে।

    ২৮ মার্চের এই হরতালের বিষয়ে শনিবার (২৬ মার্চ) বিকেলে ঢাকা সড়ক পরিবহন সমিতির কেন্দ্রীয় কার্যালয়ে মালিক-শ্রমিকদের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক খন্দকার এনায়েত উল্যাহর সভাপতিত্বে হওয়া সভা শেষেই হরতালের দিন গণপরিবহন চালু রাখার সিদ্ধান্ত নিয়ে বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

    মহাখালী, সায়েদাবাদ, ফুলবাড়িয়া বাস টার্মিনালের মালিক-শ্রমিক নেতাসহ ঢাকার প্রায় সব পরিবহন কোম্পানি এবং রুট মালিক সমিতির নেতা এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী উক্ত সপভায় উপস্থিত ছিলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ