ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  •  স্কুলশিক্ষক এখন কচু ব্যবসায়ী!

     স্কুলশিক্ষক এখন কচু ব্যবসায়ী!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    একসময় তার অধীনে পাঠদান করাতেন ১১ জন স্কুলশিক্ষক। শিক্ষকদের বেতন দিতেন নিজ হাতে। নিজেই শিক্ষাপ্রতিষ্ঠানের ভাড়া দিতেন। করোনা পরিস্থিতির কারণে আজ সেই স্কুলশিক্ষক জলিল মাস্টার একজন কচু ব্যবসায়ী। বন্ধ হওয়ার উপক্রম তার শিক্ষাপ্রতিষ্ঠান।

    শেরপুরের নকলা 'বেবি কেয়ার স্কুল' ছিল ওই শিক্ষকের। প্লে থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করানো হতো। করোনায় স্কুল, কলেজ ও কোচিং সেন্টার বন্ধ রাখার কারণে স্কুলটি বন্ধ হয়ে যায়। এ কারণে ওই স্কুলের শিক্ষক জলিল মাস্টার অন্যের ২০ শতাংশ জমিতে কচু চাষ শুরু করেছেন। কচু চাষ করে যে সামান্য আয় হয় তাই দিয়ে চলে তার পাঁচ সদস্যের সংসার। কচু ও লতি বিক্রি করে এখন সপ্তাহে মাত্র ৬০০ টাকা আয় করেন বলে জানিয়েছেন তিনি।

    করোনায় ইতিমধ্যে জলিল মাস্টার সংসার চালাতে গিয়ে এরই মধ্যে দুই লাখ টাকা ঋণের বোঝা বয়ে বেড়াচ্ছেন। স্কুলের আসবাবপত্র এরই মধ্যে বেশির ভাগই নষ্ট হয়ে গেছে। অনেকেই শিক্ষকতা পেশা পরিবর্তন করে বাধ্য হয়ে অন্য পেশায় নিয়োজিত হয়েছেন।

    জলিল মাস্টারের মতো দুঃসময় কাটছে উপজেলার অধিকাংশ কিন্ডারগার্ডেন স্কুলের শিক্ষকদের। গত বছর সরকারের পক্ষ থেকে করোনায় অনুদান পেয়েছিলেন মাত্র ৫০০ টাকা।

    নকলা উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান বলেন, করোনায় কর্মহীন বেসরকারি স্কুল, কলেজ ও কিন্ডারগার্ডেন শিক্ষকদের অবস্থা খুবই করুণ। সরকারের পক্ষ থেকে করোনায় অনুদান পেয়েছিলেন গত বছর হাতে গোনা কয়েকজন। এ বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ