ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • শেওড়াপাড়ায় ‘গরিবের ডাক্তার’ বুলবুল খুন

    শেওড়াপাড়ায় ‘গরিবের ডাক্তার’ বুলবুল খুন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় দুর্বৃত্তের হাতে আহমেদ মাহি বুলবুল হোসেন (৩৪) নামে এক চিকিৎসক খুন হয়েছেন। ওই চিকিৎসকের মগবাজারে রংপুর ডেন্টাল নামে চেম্বার রয়েছে। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিত।

    রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

    মিরপুর বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।  

    তিনি বলেন, ডা. বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার জন্য। এ সময় দুর্বৃত্তরা বুলবুলকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। নিহত চিকিৎসকের কাছ থেকে মোবাইলফোন কিছু টাকা পাওয়া গেছে। এজন্য বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ