ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ
  • ছুরিকাঘাতে ‘গরিবের ডাক্তার’ নিহত

    ছুরিকাঘাতে ‘গরিবের ডাক্তার’ নিহত
    দন্ত চিকিৎসক বুলবুল হোসেন।। ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর শেওড়াপাড়ায় দুর্বৃত্তের হাতে আহমেদ মাহি বুলবুল নামে এক চিকিৎসক খুন হয়েছেন। বয়সে তরুণ এই চিকিৎসক একজন ডেন্টিস্ট ছিলেন। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন। অনেক গরিব রোগীদের বিনা খরচে বা অল্প টাকায় চিকিৎসা করাতেন বলে তিনি এমন উপাদি পেয়েছিলেন।

    রোববার (২৭ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়া মেট্রোরেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

    ঢাকা মেট্রোপিলটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আ স ম মাহাতাব উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

    ডিসি বলেন, ‘বুলবুল আজ সকাল সাড়ে ৫টার দিকে শেওড়াপাড়ার বাসা থেকে বের হন নোয়াখালী যাওয়ার উদ্দেশ্যে। এসময় তিনি তার সহকারীকে ফোন দিয়েছিলেন, তবে তিনি (সহকারী) এসেছিলেন কিনা সেটা এখনো জানতে পারিনি।’

    বুলবুলকে উরুতে ছুরিকাঘাত করা হয়েছে বলে জানান ডিসি মাহাতাব। ডিসি বলেন, ‘তাকে (বুলবুল) হাসপাতালে নেওয়া হয়েছিল। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ঘটনাটি আমরা খতিয়ে দেখছি।’

    রাজধানীর মগবাজারে বুলবুল হোসেনের রংপুর ডেন্টাল নামে একটি চেম্বার রয়েছে। তার স্বপ্ন ছিল গরিবের চিকিৎসা দেওয়া। তিনি ‘গরিবের ডাক্তার’ বলে পরিচিতি ছিলেন।

    মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমান বলেন, ‘নিহত চিকিৎসকের কাছে ১২ হাজার টাকা এবং দামি মোবাইল ছিল। কিন্তু দুর্বৃত্তরা কিছুই নেয়নি। আমরা এটাকেই সন্দেহের চোখে দেখছি। আশপাশের সিসিটিভি ফুটেজ খোঁজা হচ্ছে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো সম্ভব হবে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ