ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে চাঞ্চল্যকর আখি হত্যা মামলার আসামি স্বামী ও শশুর প্রায় তিনমাস পর ঢাকায় গ্রেপ্তার বরিশ‍াল নগরীতে শারীরিক অসুস্থতায় নারীর আত্মহনন শেয়ালের কাছে মুরগি বর্গা দেওয়ার মতো ভুলে জাতির ভাগ্যে বারবার হতাশা শিক্ষার্থীর ওপর হামলার প্রতিবাদে বরিশাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ বরিশালে কিশোরী অপহরণের অভিযোগে গ্রেফতার ৪ ববি শিক্ষার্থীর ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়ায় হামলা, আহত ১৫  প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত স্বাধীন বরিশাল বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন বরিশালে ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক  নদী ও খাল দূষণমুক্ত রাখতে কার্যকর পদক্ষেপ নিতে হবে: জেলা প্রশাসক  বরিশালে উপজেলা বিএনপির নতুন কমিটি বাতিলের দাবিতে ‘ঝাড়ু মিছিল’
  • আওয়ামী লীগ নেতা টিপু হত্যা; কে এই শুটার মাসুম

    আওয়ামী লীগ নেতা টিপু হত্যা; কে এই শুটার মাসুম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীতে জোড়া খুনের ঘটনায় মাসুম মোহাম্মদ আকাশ নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তির সহযোগিতা তাকে গ্রেফতার করা হয়। মাসুম দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন বলে জানা গেছে।

    গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে নিহত হন জাহিদুল ইসলাম টিপু। একই ঘটনায় নিহত হন যানজটে রিকশায় বসে থাকা কলেজছাত্রী সামিয়া আফরিন প্রীতি। গুলিতে টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও আহত হন। তবে প্রীতি হত্যার টার্গেট ছিলেন না বলে জানা গেছে।

    রবিবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বগুড়া থেকে গ্রেফতার হওয়া আকাশের গ্রামের বাড়ি চাঁদপুরে। গ্রাফিক আর্টস ও ডিজাইনে পড়াশুনা করা মাসুম নিজে একজন গ্রাফিক্স ডিজাইনার। তার বিরুদ্ধে হত্যাসহ ৪ থেকে ৫টি মামলা রয়েছে।

    আওয়ামী লীগ নেতা টিপুকে হত্যার জন্য মাসুমের কাছে অস্ত্র ও মোটরসাইকেল সরবরাহ করা হয় গত বুধবার। তবে কে বা কারা অস্ত্র সরবরাহ করেন এবং ঘটনার নেপথ্যে মাস্টারমাইন্ড কারা তা জানা যায়নি।

    গোয়েন্দা প্রধান অতিরিক্ত কমিশনার এ কে এম হাফিজ আক্তার বলেন, এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড। থানা পুলিশের পাশাপাশি ডিবি এ হত্যাকাণ্ডের রহস্য উন্মোচনে কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ