ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ
  • র‌্যাবের অভিযানে দেড়কেজি গাঁজাসহ যুবক আটক

    র‌্যাবের অভিযানে দেড়কেজি গাঁজাসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার লাখেরাজপাড়ায় র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজাসহ মোঃ আরিফুল ইসলাম (৩০) নামে একজনকে আটক করে।

    শনিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের লাখেরাজ পাড়ার স্টেশন রোড এলাকায় এ অভিযান চালায় র‌্যাব সদস্যরা। আটককৃত আরিফুল ইসলাম হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগর ভূতপুকুর মহল্লার মৃত এরোম আলীর ছেলে।

    চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির ও উপ অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহিদুল ইসলাম এর নেতৃত্বে র‌্যাবের একটি দল চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরের লাখেরাজপাড়ার স্টেশন রোড এলাকার নূর স্যানিটারীর গোডাউনের পেছনে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে অভিযান চালিয়ে উক্ত ব্যক্তিকে গাঁজাসহ আটক করে।
    এ ব্যাপারে সদর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ