ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • টানা চার দিন মৃত্যু শূন্য, শনাক্ত ৪৩

    টানা চার দিন মৃত্যু শূন্য, শনাক্ত ৪৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    টানা চার দিন করোনায় মৃত্যু শূন্য। দেশে এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১১৮ জন। নতুন করে শনাক্ত হয়েছেন ৪৩ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৬৫ জন। গত ২৪ ঘণ্টায় আট বিভাগের মধ্যে চার বিভাগে করোনা রোগী শনাক্ত শূন্য। সরকারি হিসাবে এ পর্যন্ত মোট শনাক্ত ১৯ লাখ ৫১ হাজার ২৮২ জন। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ। যা আগের দিন ছিল শূন্য দশমিক ৮৯ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় ৬৭৩ জন এবং এখন পর্যন্ত ১৮ লাখ ৭৭ হাজার ৮০৪ জন সুস্থ হয়ে উঠেছেন।আজ স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে আরও জানানো হয়, দেশে ৮৭৯টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৯৯৪টি নমুনা সংগ্রহ এবং ৭ হাজার ৯৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৮৭ হাজার ৯৫৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
    নমুনা পরীক্ষা বিবেচনায় গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার দশমিক ৫৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

    দেশে মোট পুরুষ মারা গেছেন ১৮ হাজার ৫৯১ জন এবং নারী ১০ হাজার ৫২৭ জন।

    নতুন শনাক্তের মধ্যে ঢাকা মহানগরের রয়েছেন ২৬ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে রয়েছেন ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে শূন্য, চট্টগ্রাম বিভাগে ৪ জন, রাজশাহী বিভাগে ৩ জন, রংপুর বিভাগে শূন্য, খুলনা বিভাগে শূন্য, বরিশাল বিভাগে শূন্য এবং সিলেট বিভাগে ৩ জন রোগী শনাক্ত হয়েছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ