ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন

    অ্যাডভেঞ্চার-৯ লঞ্চে আগুন: ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


       

    ঢাকা-বরিশাল নৌ-পথে চলাচলকারী এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। রোববার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    ফায়ার সার্ভিসের বিবৃতিতে জানানো হয়, অগ্নিকাণ্ডের কারণ অনুসদ্ধান ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
     
    ফায়ার সার্ভিসের উপপরিচালক (উন্নয়ন) নূর হাসান আহমেদকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সদরঘাট ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার, ওয়্যারহাউজ ইন্সপেক্টর দোলন আচার্য এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ট্রেনিং কমপ্লেক্সের অ্যাডজুটেন্ট দোলন আচার্য।

    এর আগে রোববার সকাল ১০টা ৫২ মিনিটে সদরঘাট লঞ্চ টার্মিনালে নোঙর করা অবস্থায় এ্যাডভেঞ্চার-৯ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ১০টা ৫৬ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

    ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট দীর্ঘ ২ ঘণ্টার চেষ্টায় দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরপর দুপুর ২টা ৫২ মিনিটে আগুন পুরোপুরি নির্বাপিত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ