ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বাংলাদেশের অর্জনে আনন্দিত চীন

    বাংলাদেশের অর্জনে আনন্দিত চীন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঘনিষ্ঠ প্রতিবেশী ও বন্ধু হিসেবে বাংলা‌দেশের অর্জ‌নে চীন আনন্দিত ব‌লে জা‌নি‌য়ে‌ছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

    শ‌নিবার বাংলাদেশের স্বাধীনতার ৫১তম বার্ষিকী উপলক্ষে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে এ কথা ব‌লেন চীনের পররাষ্ট্রমন্ত্রী।

    রোববার ঢাকাস্থ চী‌নের দূতাবাস এক বার্তায় এ তথ‌্য জানায়। চি‌ঠি‌তে ওয়াং ই লি‌খে‌ছেন, সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ সামাজিক-অর্থনৈতিক উন্নয়নের ক্ষে‌ত্রে একটি শক্তিশালী গতি বজায় রেখেছে। যেখা‌নে দেশ‌টির জনগণের জীবনযাত্রার মান উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য সক্রিয়ভাবে ভূমিকা পালন করেছে।

    চী‌নের পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, চীন-বাংলাদেশ সহযোগিতার কৌশলগত অংশীদারত্বকে উন্নীত করে আমাদের উভয় দেশের নেতাদের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, তা বাস্তবায়নে আমি আপনা‌দের কাজ করতে ইচ্ছুক।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ