ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু’

    ‘দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন বঙ্গবন্ধু’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গবন্ধু দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন বলে মন্তব্য করেছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)।

    রোববার (২৭ মার্চ) উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে বাংলাদেশ দূতাবাস পরিদর্শন শেষে মন্ত্রী এ কথা বলেন। এ সময় উজবেকিস্তানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জাহাঙ্গীর আলম ছাড়াও বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    একই সময় বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী তাসখন্দে বাংলাদেশ দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু ও জেনোসাইড কর্নার পরিদর্শন করেন।

    বস্ত্র ও পাট মন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশকে স্বাধীনতা এনে দিতে সারাজীবন সংগ্রাম করেছেন। কিন্তু বাংলাদেশ স্বাধীনতার পর তিনি দেশকে অর্থনৈতিকভাবে মুক্তি দেওয়ার সময় পাননি। এখন তার অসমাপ্ত কাজটি তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন।

    গোলাম দস্তগীর গাজী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর স্বপ্নের উন্নত সোনার বাংলা গড়তে দেশের উন্নয়ন কর্মকাণ্ড ও সেবায় নতুন মাত্রা সংযোজন করা হয়েছে।

    বাংলাদেশ উজবেকিস্তানের বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে মন্ত্রী তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামের মাধ্যমে বিনিয়োগ সুযোগ-সুবিধাসমূহ দেশের উন্নয়নের স্বার্থে ব্যবহারে তৎপর থাকার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান। সেই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ থেকে উজবেকিস্তানে বস্ত্র ও পাট খাতে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বিনিয়োগের পরিমাণ বৃদ্ধির সুযোগ রয়েছে। এছাড়া উভয় দেশ বিনিয়োগ সুবিধা গ্রহণ করে নিজ নিজ দেশের আর্থ-সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

    উল্লেখ্য, উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে আয়োজিত ‘তাসখন্দ আন্তর্জাতিক বিনিয়োগ ফোরামে’ অংশ নিতে মন্ত্রী সরকারি সফরে বর্তমানে দেশটিতে অবস্থান করছেন। সফর শেষে আগামী ২৯ মার্চ দুপুরে তার দেশে ফেরার কথা রয়েছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ