ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮ বাকেরগঞ্জে বাগবিতণ্ডার জেরে যুবককে কুপিয়ে হত্যা  এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্রসহ নিহত ৩

    কাভার্ড ভ্যান-মোটরসাইকেলের সংঘর্ষে দুই কলেজছাত্রসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই কলেজ ছাত্রসহ ৩ জন নিহত হয়েছেন।  সোমবার সকালে গোপালগঞ্জ-পয়সারহাট আঞ্চলিক সড়কের কোটালীপাড়ার সিকির বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

    পুলিশ জানায়, বরিশাল থেকে আসা সুন্দরবন কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যান ঘটনাস্থলে পৌঁছালে বিপরীতমুখী মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

    এতে মোটরসাইকেল আরোহী রুদ্র মাহামুদ ও মুরাদ গাজী ঘটনাস্থলে মারা যান। আর আহত নাঈম হাওলাদার খুলনা মেডিকেলে নেয়ার পথে মারা যান।

    নিহতদের মধ্যে রুদ্র মাহামুদ কোটালীপাড়া শেখ লুৎফর রহমান সরকারি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ও মুরাদ গাজী একই কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

    এ ঘটনায় কাভার্ডভ্যানটি আটক করেছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ