ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ মেয়র আতিকের

    মশক নিধনে প্রতি সপ্তাহে সমন্বয় সভার নির্দেশ মেয়র আতিকের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মশক নিধন ও পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যে কাউন্সিলরদের প্রতি সপ্তাহে অন্তত একবার সমন্বয় সভা করার নির্দেশনা দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

    সোমবার (২৮ মার্চ) রাজধানীর গুলশান-২ এ নগর ভবনের হল রুমে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২য় পরিষদের ১১তম করপোরেশন সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।

    মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে দায়িত্বে এসেছি। জনগণের সুরক্ষা নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এই দায়িত্ব পালনে কোনোভাবেই যেন অবহেলা না হয়। এ সময় তিনি কাউন্সিলরদের অনুমতি ব্যতিরেকে বিদেশ ভ্রমণ না করার বিষয়ে নির্দেশনা দেন।

    এদিকে দুর্ঘটনায় নিহত আহসান কবির খানের পরিবারের অসহায়ত্বের কথা বিবেচনা করে তাদের সন্তানদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার স্বার্থে মাস্টার্স বা সমমানের ডিগ্রি অর্জিত না হওয়া পর্যন্ত প্রত্যেক মাসে ২৫ হাজার টাকা করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তহবিল থেকে আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।

    করপোরেশন সভায় ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ সকল কাউন্সিলর এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ