ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি বরিশালে কিশোরী ধর্ষণ মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসআরবি ঝালকাঠিতে ফুটপাতে অবৈধ দখল, অটোরিকশা স্ট্যান্ড ও যত্রতত্র পার্কিং অপসারণের দাবিতে মানববন্ধন সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে
  • দেশের সেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’

    দেশের সেরা থিম পার্ক অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের সেরা থিম পার্কের অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ‘টগি ফান ওয়ার্ল্ড’। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের হেড অব ইনচার্জ মাসুদুর রহমান মান্নার হাতে এই অ্যাওয়ার্ড তুলে দেন।


    মঙ্গলবার (২৯ মার্চ) আগারগাঁওয়ের বাংলাদেশ পর্যটন করপোরেশন ভবনে দেশের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, মিডিয়া, কর্পোরেট কোম্পানি ও অর্গানাইজেশন, হোটেল ও পর্যটন বিষয়ক সংস্থাদের নিয়ে ‘ষষ্ঠ ন্যাশনাল এডুকেশন ক্যারিয়ার অ্যান্ড কালচারাল কার্নিভাল বাংলাদেশ ২০২২’ শীর্ষক এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়।  

    অনুষ্ঠানটির আয়োজন করে ফেডারেশন অফ হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট (এফওএইচটিইএম)।

    প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশে ট্যুরিজম বোর্ডের সিইও জাবেদ আহমেদ বলেন, অর্থনীতির উন্নয়নে ট্যুরিজম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অনেক সম্ভাবনা রয়েছে এই সেক্টরে। এটি নিয়ে আমরা কাজ করছি। আমরা সবাইকে উপলব্ধি দিতে পেরেছি ট্যুরিজমে অনেক সম্ভাবনা রয়েছে। ট্যুরিজমকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে।  

    বসুন্ধরা গ্রুপের টগি ফান ওয়ার্ল্ডের হেড অব ইনচার্জ মাসুদুর রহমান মান্না বলেন, টগি ফান ওয়ার্ল্ড সাউথ এশিয়ার লার্জেস্ট ভার্টিক্যালি অ্যামিউজমেন্ট পার্ক। ছোটদের পাশাপাশি বড়দের অর্থাৎ পুরো পরিবারের কথা মাথায় রেখে ১১ টি ফ্লোর নিয়ে টগি ফান ওয়ার্ল্ড ১ লাখ ২০ হাজার স্কয়ার ফিটের স্পেস নিয়ে আমরা এটি পরিচালনা করছি। আমেরিকা, ইউরোপ, চীনসহ বিভিন্ন দেশ থেকে চমকপ্রদক রাইড এনে স্টলকরা হয়েছে। যেন আমরা কাস্টমারদের আনন্দ দিতে পারি। এটা হচ্ছে বসুন্ধরা গ্রুপের প্রথম প্রচেষ্টা মানুষকে বিনোদন দেওয়ার। এছাড়াও বসুন্ধরা গ্রুপ ঢাকা এবং কক্সবাজারের বিনোদনের জন্য আলাদা জোন তৈরি করতে কাজ করছে, যেখানে তরুণদের কর্মসংস্থান হবে।  

     ফু-ওয়াং ফুড লিমিটেডের এমডি মিয়া মামুন বলেন, বাংলাদেশে প্রচুর সুযোগ রয়েছে, সেগুলোকে আমাদের কাজে লাগাতে হবে।

    ডেকো ফুডের নির্বাহী পরিচালক কাজী সাফায়েত হোসেন বলেন, অপরচুনিটি সবার মধ্যেই আসে, তবে এটাকে কেউ কাজে লাগায়, কেউ নষ্ট করে।  

    বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের ডেপুটি ম্যানেজার জাহিদা বেগমের সভাপতিত্বে ফেডারেশন অব হসপিটালিটি, ট্যুরিজম অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্টের সভাপতি এম এ নাহিয়ান, রেডিসন ব্লু’র ডিরেক্টর অব সেলস অ্যান্ড মার্কেটিংয়ের সাইফুদ্দিন নেওয়াজ, ফু-ওয়াং ফুডের ব্যবস্থাপনা পরিচালক মিয়া মামুন ও ডেকো ফুডের নির্বাহী পরিচালক কাজী সাফায়েত হোসেন।  

    অনুষ্ঠানে স্পন্সর ছিলেন ফুওয়াং ফুডস, ডেকো ফুডস, হোটেল দ্যা কেপিটাল, মাই জবস ও রেমিস গ্রুপ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ