ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • রান্নাঘরে মূত্রত্যাগ করায় শিশুকে আছড়ে হত্যা

    রান্নাঘরে মূত্রত্যাগ করায় শিশুকে আছড়ে হত্যা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোনো শত্রুতা নয়, নয় কোনো প্রতিহিংসা বা জমে থাকা ক্ষোভ। শুধু প্রতিবেশীর রান্নাঘরে দেড় বছরের শিশু মূত্রত্যাগ করার মাসুল দিতে হলো জীবন দিয়ে। ঐ শিশুর বোধশক্তির জন্মই যেখানে হয়নি সেখানে ৪৫ বছরের আরেকজন মা তাকে আছড়ে হত্যা করে মরদেহটি লুকিয়ে রেখেছিল চুলাতেই।

    পুলিশের জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছে শিশু আরাফাত হত্যার দায়ে আটক কোহিনুর বেগম। দৌলতপুর থানার ওসি (তদন্ত) শাহাদত হোসেন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে কোহিনুর তার রান্না ঘরে চুলার পাশে খেলতে খেলতে প্রসাব করে ফেললে কোহিনুর ক্ষিপ্ত হয়ে উঠে এবং শিশুটিকে তুলে আছড়ে ফেলে দেয়। এসময় প্রচণ্ড আঘাতে শিশুটি মারা গেলে বস্তায় প্যাঁচিয়ে চুলার মধ্যে লুকিয়ে রাখে। পুলিশ জানায়, তাকে এ কাজে আরো ২/১ জন সহযোগীতা করেছে বলে কোহিনুর জানিয়েছে।

    কুষ্টিয়ার দৌলতপুর থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার দৌলতপুর ইউপির দাড়েরপাড়া গ্রামের শরিফুল ইসলামের শিশুপুত্র আরাফাত হোসেন গত শনিবার সকাল থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর আরাফাতকে খুঁজে না পেয়ে তার পিতা দৌলতপুর থানায় জিডি করেন। এরপর ঐ শিশুর স্বজন ও থানা পুলিশ অনুসন্ধান চালিয়ে গত সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে শরিফুল ইসলামের প্রতিবেশী সফের উদ্দিন চুড়িওয়ালার বাড়ির রান্না ঘরের পরিত্যক্ত চুলার মধ্যে বস্তা দিয়ে প্যাঁচানো অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু হত্যার দায়ে অভিযুক্ত ঐ বাড়ির মালিক সফের উদ্দিন চুড়িওয়ালার স্ত্রী কোহিনুর (৪৫) কে আটক করে পুলিশ।

    এ ব্যাপারে শিশুটির পিতা শরিফুল বাদি হয়ে দৌলতপুর থানায় মামলা করেন। দৌলতপুর থানার ওসি নাসির উদ্দিন জানান, মঙ্গলবার (১১ মে) দুপুরে আসামি কোহিনুরের রিমাণ্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ