ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর

    সনজীদা খাতুনকে পদ্মশ্রী পুরস্কার হস্তান্তর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব সনজীদা খাতুনের হাতে ভারতের রাষ্ট্রীয় সম্মাননা ‘পদ্মশ্রী’ তুলে দেওয়া হয়েছে। নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী সনজীদা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন।  

    ঢাকায় ভারতীয় হাইকমিশনের পৃথক তিনটি টুইটে বিষয়টি জানানো হয়েছে। সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেওয়ার ছবিও প্রকাশ করেছে তারা। 

    তিনটি টুইটের প্রথম টুইটটিতে সম্মাননা তুলে দেওয়ার তিনটি ছবি প্রকাশ করে লেখা হয়েছে- শিল্পকলায় অবদানের জন্য ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের পক্ষ থেকে সনজীদা খাতুনের হাতে সম্মাননা তুলে দেন বিক্রম দোরাইস্বামী। ২০২১ সালের নভেম্বরে স্বাস্থ্যগত কারণে ভারতে অনুষ্ঠিত পদ্মশ্রী প্রদান অনুষ্ঠানে অংশ নিতে পারেননি সনজীদা।  

    দ্বিতীয় টুইটে সনজীদা খাতুনের একটি ছবির সঙ্গে তার সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরা হয়েছে। 

    সনজীদা খাতুন একাধারে সংগীতজ্ঞ, লেখক, গবেষক, সংগঠক ও শিক্ষক। তিনি দেশের অন্যতম শীর্ষস্থানীয় সংগীত শিক্ষা ও সাংস্কৃতিক চর্চার প্রতিষ্ঠান ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে প্রতিষ্ঠানটির সভাপতির দায়িত্বে রয়েছেন। তিনি জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদেরও প্রতিষ্ঠাতা সদস্য। ভিন্নধর্মী শিশু শিক্ষা প্রতিষ্ঠান নালন্দা তার হাতেই গড়ে উঠেছে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ