ঢাকা শুক্রবার, ২০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • অভিযান-১০ লঞ্চ ট্রাজেডি : নিহত ১৮ যাত্রীর পরিবার পেল ২৭ লাখ টাকা

       অভিযান-১০ লঞ্চ ট্রাজেডি : নিহত ১৮ যাত্রীর পরিবার পেল ২৭ লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    ঝালকাঠির সুগন্ধা নদীতে এমভি অভিযান-১০ লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ১৮ যাত্রীর পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের সহায়তায় প্রতিটি পরিবার দেড় লাখ টাকা করে অনুদান পেয়েছে। 

    মঙ্গলবার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  এ সহায়তা প্রদান করা হয়। এ সময় অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে ওঠে। 

    বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক পিযুষ চন্দ্র দেবের সভাপতিত্বে সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ-নিট্রা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম। অনুষ্ঠানে নৌ দুর্যোগ তহবিল ট্রাস্টের পক্ষে প্রতিনিধিত্ব করেন বরগুনা নদী বন্দর কর্মকর্তা মামুনুর রশীদ।

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের নৌ-নিট্রা বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের মধ্যে শনাক্ত হয়েছেন ২৫ জন। তার মধ্যে বরগুনা জেলারই রয়েছেন ১৮ জন। এই ১৮ জন নিহত যাত্রীর পরিবারকে আমরা দেড় লাখ টাকা করে নগদ অর্থ সহায়তা প্রদান করেছি। শনাক্ত না হওয়া বাকি ২২ জনের স্বজনদের ডিএনএ সংগ্রহ করে পরীক্ষার জন্য সিআইডির ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। শনাক্ত হলে তারাও সহায়তার আওতায় আসবেন। 

    এ সময় সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু বলেন, লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার হবে। এ দুর্ঘটনায় আরও যারা অসুস্থ হয়ে চিকিৎসাধীন কিংবা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে সহায়তা করা হবে।

    প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর দিবাগত রাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪৯ জনের প্রাণহানি ঘটেছে। এদের মধ্যে ৩৭ জনের বাড়ি বরগুনায়। এদের মধ্যে শনাক্ত করা হয়েছে ২৫ জনকে। আর অজ্ঞাত পরিচয় হিসেবে দাফন করা হয়েছে ২৩ জনের মরদেহ।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ