ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি দেখলেন রাষ্ট্রপতি

    মিঠামইন সেনানিবাসের কাজের অগ্রগতি দেখলেন রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কিশোরগঞ্জের মিঠামইনে নিজ এলাকায় নির্মাণাধীন সেনানিবাসের কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

    মঙ্গলবার (২৯ মার্চ) সেনানিবাস এলাকায় পৌঁছালে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল নকিব আহমেদ চৌধুরী রাষ্ট্রপ্রধানকে স্বাগত জানান।

    পরে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেনানিবাসের কাজের অগ্রগতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করা হয়। এখানে নির্মাণাধীন সেনানিবাস নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়।

    রাষ্ট্রপতি, সশস্ত্র বাহিনী বিভাগের সর্বাধিনায়ককেও জিওসি নির্মাণের সার্বিক কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন।

    রাষ্ট্রপতিকে জানানো হয়, প্রকল্পে ভূমি সমতল ও উচ্চকরণের কাজ শেষ হয়েছে এবং তীর রক্ষার কার্যক্রম ২০২২ সালের জুন শেষ  হওয়ার কথা রয়েছে।
    পর্যায়ক্রমে সেনানিবাসের অবকাঠামো নির্মাণের কাজ শুরু হবে বলে তাঁকে অবহিত করা হয়।

    পরে তিনি স্পিড বোর্ডে ২৭৫ একর ভূমিতে নির্মাণাধীন সেনানিবাস এলাকার চারিদিক পরিদর্শন করেন। তিনি  নদীপথে সেনানিবাস সংলগ্ন আবদুল হামিদ পল্লীও অবলোকন করেন।

    এর আগে রাষ্ট্রপতি তার পৈত্রিক বাসভবনের সামনে ছয় তলা বিশিষ্ট ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ ফাউন্ডেশন’-এর কাজের অগ্রগতি ও পরিদর্শন করেন।

    এ সময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও তার ছেলে রেজওয়ান আহমেদ তৌফিক, মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বোন আছিয়া আলম, সামরিক সচিব এসএম সালাউদ্দিন ইসলাম, প্রেস সচিব মো. জয়নাল আবেদীন, বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা।

    রাষ্ট্রপতি তার নিজ জেলায় চলমান কিছু উন্নয়ন প্রকল্পের তদারকি এবং স্থানীয় প্রতিনিধি ও পেশাজীবীদের সঙ্গে মতবিনিময় করতে পাঁচ দিনের সফরে গত ২৭ মার্চ কিশোরগঞ্জে আসেন। ৩১ মার্চ বিকেলে তার ঢাকায় ফেরার কথা রয়েছে। সূত্র: বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ