ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ‘জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’

    ‘জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে রাজপথের আন্দোলন ছাড়া আর কোনো পথ খোলা নেই মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

    মঙ্গলবার (২৯ মার্চ) ধামরাইয়ের শরীফবাগ এলাকার শরীফুন নেছা মহিলা দাখিল মাদরাসা মাঠে আয়োজিত উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যকালে এমন মন্তব্য করেন তিনি।

    গয়েশ্বর চন্দ্র রায় বলেন, কথায় কথায় যিনি সাধারণ মানুষকে গুম-খুনের রাজনীতিতে অভ্যস্ত, যিনি ভিন্ন মতাবলম্বীদের সমালোচনা শুনতে নারাজ, তাকে কোনোভাবেই গণতান্ত্রিক দেশের একজন স্বাভাবিক মানুষ বলা যায় না। গণতন্ত্র মানেই বহু মত, বহু পথ।

    গণতন্ত্র থাকলে সেখানে সমালোচনাও থাকবে উল্লেখ করে তিনি বলেন, অন্যের মত তিনি গ্রহণ না করুক, কিন্তু মানুষের মত প্রকাশের স্বাধীনতা তো দিবে? নিজ ঘরেই মানুষ আজ নিরাপদ নয়, ঘরে থাকলেও মরতে হয়, বাইরে গেলেও মরতে হয়। ঘরের বাইরে গেলে ঘরে ফেরার কোনো নিশ্চয়তা থাকে না। নিরাপদ থাকতে ঘরে থাকলেও সকালে ঘরে লাশ পাওয়া যায়।

    বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, দেশ থেকে গণতন্ত্র হারিয়ে গেছে। এই গণতন্ত্র উদ্ধারের ক্ষেত্রে রাজপথের আন্দোলন ছাড়া কোনো বিকল্প নাই। গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসীও একমত।

    জনগণের বিরুদ্ধে গিয়ে বেশিক্ষণ টিকে থাকা যায় না উল্লেখ করে তিনি বলেন, পুলিশও জনগণের পক্ষে আসবে। এ জন্যে আমাদের একটা স্লোগান দিতে হবে- জনগণের দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ।

    বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ তমিজ উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে অন্যদের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, বেনজীর আহমেদ টিটু ও সদস্য নিপুন রায় চৌধুরী।

    এ দিন সম্মেলনের উদ্বোধন করেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন বাবু। এছাড়া সম্মেলনে প্রধান বক্তা ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক।

    উল্লেখ্য, সম্মেলনে আলহাজ তমিজ উদ্দিনকে সভাপতি ও সামছুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট ধামরাই উপজেলা কমিটির ঘোষণা দেন ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান মো. সালাউদ্দিন বাবু।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ