ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা-আড়াইটা

    রমজানে ব্যাংক লেনদেন সকাল সাড়ে ৯টা-আড়াইটা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রমজান মাসে ব্যাংকে লেনদেন করা যাবে সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত। তবে, ব্যাংক খোলা থাকবে সাড়ে ৯টা থেকে বেলা ৪টা পর্যন্ত।


    দুপুরে যোহরের নামাজের বিরতি থাকবে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত।   বুধবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশনের মহা-ব্যবস্থাপক মো. আনোয়ারুল ইসলাম এ বিষয়ে নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছেন।  

    সার্কুলারটি সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।  

    এতে বলা হয়েছে, হিজরি ১৪৪৩ সনের পবিত্র রমজান মাসে বাংলাদেশে কার্যরত সব ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময়সূচি নিম্নরুপ করা হলো। রোববার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা ৩০ মিনিট হতে বিকেল ৪টা পর্যন্ত (বেলা ১টা ১৫ মিঃ হতে ১টা ৩০ মিঃ পর্যন্ত যোহরের নামাজের বিরতিসহ) সকাল ৯টা ৩০ হতে দুপুর ২টা ৩০ পর্যন্ত। শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি। যোহরের নামাজের জন্য ০১টা ১৫ মিনিট হতে ০১টা ৩০ মিনিট পর্যন্ত বিরতি নির্ধারণ করা হলেও রমজান-পূর্ব সময়ের ন্যায় নিয়মানুযায়ী অভ্যন্তরীণ সমন্বয়ের মাধ্যমে লেনদেনের কাজ অব্যাহত থাকবে।

    পবিত্র রমজান মাস অতিবাহিত হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি রমজান-পূর্বাবস্থায় ফিরে আসবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ