ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের ভূমিকা রয়েছে

    দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের ভূমিকা রয়েছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মোংলা বন্দরের জন্য ‘কৌশলগত মাস্টারপ্ল্যান’ শীর্ষক কর্মশালা বুধবার (৩০ মার্চ) খুলনা হোটেল সিটি ইন-এ অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল মোহাম্মদ মুসা।

    প্রধান অতিথির বক্তৃতায় মোংলা বন্দরের চেয়ারম্যান বলেন, দেশের অর্থনীতিতে মোংলা বন্দরের গুরুত্ব রয়েছে। কৌশলগত মাস্টারপ্ল্যান দক্ষ বন্দর ব্যবস্থাপনা ও এর সক্ষমতা বিকাশের রোডম্যাপ। মাস্টারপ্ল্যানে যে গাইডলাইন রয়েছে, তা এককভাবে বাস্তবায়ন সম্ভব নয়। মোংলা বন্দরের উন্নয়নের অংশীদার বিভিন্ন বিভাগের পরামর্শ মাস্টারপ্ল্যান বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবে।

    তিনি বলেন, মোংলা বন্দরের মাস্টারপ্ল্যানের মূল লক্ষ্য হলো, জাতীয় উন্নয়ন পরিকল্পনার সাথে সংগতি রেখে কৌশলগত উন্নয়ন অর্জন। এই লক্ষ্যে ২১০০ সালে ডেল্টা প্ল্যান অর্জন, যাতে জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এই বন্দর গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের (ইঞ্জিন ও উন্নয়ন) সদস্য মো. ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় স্বাগত জানান মাস্টারপ্ল্যানের প্রকল্প পরিচালক প্রকৌশলী রাবেয়া রউফ। কর্মশালায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের প্রফেসর ড. কাজী হামিদুর বারী।

    অনুষ্ঠানে বক্তৃতা করেন মোংলা বন্দরের প্রধান প্রকৌশলী এস কে শওকত আলী ও জার্মানির কনসালট্যান্ট ইনরোস ল্যাকনার এসই। কর্মশালায় সরকারি দপ্তরের কর্মকর্তা, বন্দরের কর্মকর্তা, সিবিএ, বন্দর ব্যবহারকারী ও সাংবাদিকরা অংশ নেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ