ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • গাড়ি পার্কিংয়ে সচিবালয়ের নতুন নির্দেশনা

    গাড়ি পার্কিংয়ে সচিবালয়ের নতুন নির্দেশনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রটেকশনের গাড়ি কোনোক্রমেই বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করবে না। এছাড়া স্টিকারবিহীন ও অনুমতি ছাড়া কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করতে পারবে না।

    সচিবালয়ে কাজকর্ম নির্বিঘ্ন করতে এ নির্দেশনা দেওয়া হয়েছে। জননিরাপত্তা বিভাগের উপ-সচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি গত ২২ মার্চ সব মন্ত্রণালয় ও বিভাগের সিনিয়র সচিব/সচিবদের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, বাংলাদেশ সচিবালয় দেশের সর্বোচ্চ প্রশাসনিক কেন্দ্র এবং একটি সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনা। সচিবালয়ের কাজকর্ম নির্বিঘ্নে করার লক্ষ্যে ছয়টি সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

    সিদ্ধান্তগুলো হলো :

    ১. বাংলাদেশ সচিবালয়ে কর্মরত সব উপ-সচিব এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের মাইক্রোবাস মুক্তাঙ্গন/নির্ধারিত ইসলামিক ফাউন্ডেশনের পার্কিংয়ে অবস্থান করতে হবে। কোনোমতেই সচিবালয়ে অবস্থান করবে না।

    ২. প্রটেকশনের গাড়ি কোনোক্রমেই বাংলাদেশ সচিবালয়ে প্রবেশ করবে না। সচিবালয়ের বাইরে পূর্ব পাশে/প্রাপ্তি সাপেক্ষে ওসমানী উদ্যানে প্রটেকশনের গাড়ি পার্কিং করবে। স্টিকারবিহীন ও অনুমতি ছাড়া কোনো গাড়ি সচিবালয়ে প্রবেশ করবে না।

    ৩. বাংলাদেশ সচিবালয়ের সম্মুখভাগ অর্থাৎ আব্দুল গণি সড়কে কোনো রিকশা/ভ্যান চলাচল করবে না।

    ৪. সচিবালয়ে প্রবেশের জন্য সব ধরনের ম্যানুয়াল কার্ড আগামী দুই মাসের মধ্যে বাতিল করা হবে।

    ৫. আগে ইস্যু করা গাড়ির প্রবেশ পাস আগামী ১০ জুন পর্যন্ত সচল থাকবে। গাড়ির নতুন প্রবেশ পাস দেওয়া হবে।

    ৬. সচিবালয়ের ভেতরে অকেজো ও ভাঙা গাড়িগুলো এক মাসের মধ্যে সরিয়ে নিতে হবে।

    নির্দেশনাগুলো মেনে চলার জন্য চিঠিতে অনুরোধ করা হয়।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ