ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ৮০ জনকে কর পরিদর্শক হিসেবে পদোন্নতি

    ৮০ জনকে কর পরিদর্শক হিসেবে পদোন্নতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আয়কর বিভাগের প্রধান সহকারী, উচ্চমান সহকারী, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, ব্যক্তিগত সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদের ৮০ জনকে পদোন্নতি দিয়ে কর পরিদর্শক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

    পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে ৫০ জন প্রধান সহকারী ও উচ্চমান সহকারী, ১০ জন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও ব্যক্তিগত সহকারী ও ২০ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। পদোন্নতি দিয়ে তাদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের আওতাধীন বিভিন্ন কর অফিসে বদলি করা হয়েছে।

    এনবিআর সদস্য (কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) শাহীন আক্তারের সই করা প্রজ্ঞাপন সূত্রে এসব তথ্য জানা গেছে। বুধবার (৩০ মার্চ) প্রতিষ্ঠানটির পরিচালক (জনসংযোগ) কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনবিআরের আয়কর অনুবিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির ৮ এপ্রিল অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুসরণ করে ৫০ জন প্রধান সহকারী ও উচ্চমান সহকারী, ১০ জন সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ও ব্যক্তিগত সহকারী এবং ২০ জন সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরকে কর পরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হলো। ২৯ মার্চ থেকে আদেশ কার্যকর হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ