ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • পেঁয়াজের দামের তথ্য ভুল প্রমাণ করলেন প্রধানমন্ত্রী

    পেঁয়াজের দামের তথ্য ভুল প্রমাণ করলেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    জার্মানির চেয়ে বাংলাদেশের পেঁয়াজের দাম বেশি বলে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির সংসদে দেওয়া তথ্য ভুল প্রমাণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    প্রশ্নকর্তার উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ডিজিটাল যুগে কথা বলে পার পাওয়া যাবে না, হাতেনাতে ধরা!

    বুধবার (৩০ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে বিভিন্ন সময় সংসদে কথা বলে আলোচিত শামীম হায়দার পাটোয়ারি প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে এক সম্পূরক প্রশ্নে বলেন, পেঁয়াজের দাম জার্মানির চেয়ে বাংলাদেশে বেশি।

    কিন্তু সেখানে শ্রমিকের বেতন আমাদের চেয়ে ২৩ গুণ বেশি।

    জবাবে প্রধানমন্ত্রী বলেন, জার্মানিতে পেঁয়াজের দাম কত আমি আজকেই খবর নেবো, কারণ ওখানে আমাদের লোকজন আছে। বাংলাদেশের চেয়ে কম মোটেই হতে পারে না। ইউরোপে কোনো জিনিসের দাম আমাদের চেয়ে কম, তা আমি বিশ্বাস করি না। মনে হয় তথ্যটা তিনি না জেনেই বলেছেন।

    এর কিছুক্ষণ পরই প্রধানমন্ত্রী তার বক্তব্যে জানান, জার্মানিতে পেঁয়াজের দাম দশমিক ৯৬ ইউরো। এক ইউরো সমান ১০০ টাকা। চার পয়েন্ট বাদ দিলে কত হয়। আর এখানে পেঁয়াজ ২৫ থেকে ৩০ টাকা। টিসিবিতে ১০ টাকা কেজি। জার্মানি থেকে এখানে পেঁয়াজের দাম বেশি, ডিজিটাল যুগে কথা বলে পার পাওয়া যাবে না, হাতেনাতে ধরা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ