ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩

    সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতাসহ নিহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়কসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার মাঝরাতে উপজেলার আলমনগর বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন উপজেলা নারায়ণপুর গ্রামের ইয়াসিন আলীর ছেলে ও বিনোদনগর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিমন ইসলাম (২২), কাঁচদহ গ্রামের জাহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন (২৩) ও উত্তর শ্যামপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে কিবরিয়া ইসলাম (৩০)।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিউল, রিমন ও সাব্বির তিনজনই নবাবগঞ্জ বাজার থেকে মোটরসাইকেল যোগে কাঁচদহ বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে আলমনগর বাজারের সামনে পৌঁছালে অজ্ঞাতনামা গাড়ি তাদের মোটরসাইকেলের পেছনে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে রাত ৩ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

    নিহত সাব্বিরের চাচাতো ভাই বুলবুল আহমেদ জানান, সাব্বিরসহ বাকি দুজন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজের কাঁচদহ এলাকায় ইজারা করা নদী থেকে বালু উত্তোলনের টাকা কালেকশন করতেন‌‌। প্রতিদিনের ন্যায় গতকালও টাকা নিয়ে নবাবগঞ্জে গেছিল। কিন্তু তাদের ফিরে আসতে হলো লাশ হয়ে।

    নবাবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তাওহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে রাত ৩টায় মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘাতক অজ্ঞাতগাড়ি জব্দের চেষ্টা চলছে। এ ব্যাপারে নবাবগঞ্জ থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ