ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • নৌপথ ব্যবহারে ট্রানজিট চুক্তি চায় ভুটান

    নৌপথ ব্যবহারে ট্রানজিট চুক্তি চায় ভুটান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথ ব্যবহারের বিষয়ে ট্রানজিট চুক্তি ও স্ট্যান্ডার্ড অপরেটিং সিস্টেম-এসওপি দ্রুত সমাপ্ত করতে জোর দিয়েছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. তান্ডি দর্জি।

    বুধবার (৩০ মার্চ) কলম্বোতে ১৮তম বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ড. তান্ডি দর্জির সঙ্গে বৈঠক করেন। বৈঠকে তিনি এ বিষয়ে জোর দেন।

    বৈঠকে তান্ডি দর্জি প্রয়োজনের সময়ে ভুটানের প্রতি সব ধরনের সহায়তার জন্য বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। তিনি করোনা মোকাবিলায় ভুটানে পাঠানো ওষুধের জন্য বিশেষভাবে ধন্যবাদ জানান।

    এ সময় দ্বিপাক্ষিক বাণিজ্য পণ্য পরিবহনের জন্য নতুন ল্যান্ডপোর্ট খোলারও অনুরোধ করেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী। দুই মন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানির ক্ষেত্রে ঘনিষ্ঠভাবে কাজ করতে সম্মত হয়েছেন। উভয় পররাষ্ট্রমন্ত্রী পারস্পরিক সুবিধার জন্য জলবিদ্যুৎ বিনিয়োগে সহযোগিতার বিষয়ে এমওইউ নিয়ে এগিয়ে যেতে সম্মত হন। তারা অভিন্ন সুবিধার জন্য বিভিন্ন আঞ্চলিক ও বহুপাক্ষিক ফোরামে একসঙ্গে কাজ করতে রাজি হয়েছেন।

    ভুটানের পররাষ্ট্রমন্ত্রী জানান, তাদের সরকার এপ্রিলের শেষ নাগাদ দেশের বাইরের সরকারি প্রতিনিধি দলের জন্য বাধ্যতামূলক কোয়ারেন্টাইন তুলে নিতে চলেছে। তিনি বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনকে পারস্পরিক সুবিধাজনক সময়ে ভুটান সফরের আমন্ত্রণ জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ