ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • দাওয়াত না দেয়ায় শিক্ষককে মারধর, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত

    দাওয়াত না দেয়ায় শিক্ষককে মারধর, ছাত্রলীগের কমিটি বিলুপ্ত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শিক্ষককে মারধর করার ঘটনায় শরীয়তপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি কলেজ (শরীয়তপুর সরকারি কলেজ) ছাত্রলীগের কমিটি বিলুপ্ত করা হয়েছে।  

    বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর ও যুগ্ম আহ্বায়ক রাশেদ উজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত কর হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে বলে চিঠিতে জানানো হয়।

    জানা গেছে, গত বুধবার এ কলেজের বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ভাইভা ছিল। এ ভাইভা নিতে আসা এক্সটার্নালদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছিল। এতে ছাত্রলীগের কলেজ শাখার সভাপতি সোহাগ বেপারী ও সাধারণ সম্পাদক রাসেল জমাদ্দারকে দাওয়াত না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে বাংলা বিভাগে হাজির হন তারা। বিভাগীয় প্রধানকে তারা গালাগাল করতে থাকেন। একপর্যায়ে একই বিভাগের শিক্ষক বিএম সোহেল সেখানে প্রতিবাদ করলে তাকে সবার সামনেই লাথি-কিল-ঘুষি মারা হয় বলে অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষক সোহেল। পরে বিষয়টি প্রিন্সিপাল ও ভাইস প্রিন্সিপালকে জানানো হয়। অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি সোহাগ বেপারী ও রাসেল জামাদ্দারকে দিয়ে ভুক্তভোগী ওই শিক্ষক সোহেলের কাছে ক্ষমা চাওয়ানো হয়। এভাবে বিষয়টি সুরাহা হয় বলে জানান কলেজের ভাইস প্রিন্সিপাল মিজানুর রহমান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ