ঢাকা শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মেঘনা নদীতে মা ইলিশ ধরতে গিয়ে গুলিবিদ্ধ জেলের মৃত্যু এবার পাঠ্যবইয়ে নৌকাকাণ্ডে অভিযুক্ত ইকবাল হায়দার ওএসডি  ছেলের মৃত্যুর কারণ জানেন না বাবা, মাঝেমধ্যে ‘আশঙ্কার’ কথা বলতেন তাহসিফ  বরিশাল নগরীতে মোটরসাইকেলের ধাক্কায় আইনজীবী নিহত রাজাপুরে বাসা থেকে তুলে নিয়ে যুবককে হত্যার অভিযোগ স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 
  • কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের উপর কাউন্সিলরের হামলা: শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 

    কুষ্টিয়ায় প্রধান শিক্ষকের উপর কাউন্সিলরের হামলা: শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কুষ্টিয়া  লাহিনী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক নজরুল ইসলামকে মারধর করেছে কাউন্সিলর আসাদুর রহমান আশা ও তার দলবল।  বৃহস্পতিবার (৩১ মার্চ ২০২২ )  সকাল সাড়ে ১০বিদ্যালয়ের অফিস কক্ষে এ ঘটনা ঘটে। এ ঘটনায়  হামলাকারী কাউন্সিলর  তার সহযোগীদের বিচারের দাবিতে কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও এলাকাবাসী। 


    প্রায় ঘন্টা ব্যাপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করার পর প্রশাসন ২৪ ঘন্টার মধ্যে অপরাধীদের গ্রেফতারের আশ্বাস জানালে শিক্ষার্থীরা বিদ্যালয়ে ফিরে আসেন। 

    আহত প্রধান শিক্ষক নজরুল ইসলাম  জানান , বিদ্যালয়ের আঙ্গিনার মধ্যে কাউন্সিলর আশা ইট,বালি, খোয়া রেখে দীর্ঘ দিন ধরে নোংড়া করে রেখেছে। পাশেই সিডিসির রাস্তা নির্মান করা হচ্ছে। বিদ্যালয় থেকে ক্লাস চলাকালীন সময়ে জোরপূর্বক কাউন্সিলর আশা রাস্তার কাজের জন্য পাইপে করে পানি নেওয়া,বিদ্যালয়ের বিদ্যুৎ ব্যবহার করছিলো। এ বিষয় নিষেধ করলে কাউন্সিলর আশা সহ কয়েকজন এসে বিদ্যালয়ের অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করে এবং আমার উপর হামলা চালায় । এতে  শিক্ষার্থীরা ক্ষুদ্ধ হয়ে হামলাকারিদের  গ্রেফতারের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। 


    বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সভাপতি মতিয়ার রহমান মজনু জানান, কারোও অনুমতি না নিয়ে কাউন্সিলর আশা বিদ্যালয়ের মধ্যে সিডিসির রাস্তা নির্মানের সামগ্রী রেখে পরিবেশ নষ্ট করেছে এবং জোরপূর্বক বিদ্যালয়ের মোটর থেকে পাইপ দিয়ে পানি নেওয়া,বিদ্যুৎ ব্যবহার করে আসছিলো। ক্লাস চলাকালীন সময়ে  খোয়া ভাঙ্গা,বালু ফেলা সহ শব্দ দুষনের কাজ করার সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিষেধ করলে তার উপরে হামলা চালিয়ে অফিস কক্ষের আসবাবপত্র ভাংচুর করেছে। এটা একটি জঘন্যতম অপরাধ। 

    এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ সাব্বিরুল আলম  বলেন, ঘটনাস্থলে পুলিশ ও র‌্যাব উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে।  বিষয়টি নিয়ে তদন্তের পর দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে।

    এ ব্যাপারে অভিযুক্ত ২১ নং ওয়ার্ডের কাউন্সিলর আশা মহুরী  বলেন, ভাই আপনারা সাংবাদিক বিস্তারিত না জেনেই আমার বিরুদ্ধে অভিযোগ করছেন। আসল ঘটনা চাপা দিতে ও  স্কুলটির সুনাম নষ্ট করতে প্রধান শিক্ষক ও কমিটির কয়েকজন দুর্নীতিবাজ মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে যা খুব শীঘ্রই আমি প্রশাসনের মাধ্যমে সবার সামনে তুলে ধরার চেষ্টা করবো।

    মোঃ হাবিবুর রহমান, কুষ্টিয়া 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ