ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছি: প্রধানমন্ত্রী

    বিচারহীনতার সংস্কৃতি পরিবর্তন করতে পেরেছি: প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনা বলেছেন, ‘আমরা যারা ১৫ আগস্টে আপনজন হারিয়েছিলাম, আমাদের কোনো অধিকার ছিল না বিচার চাওয়ার। আমি বাংলাদেশে ফিরে এসে মামলা করার চেষ্টা করেছি, কিন্তু মামলা করতে দেওয়া হয়নি। কারণ ইনডেমনিটি দেওয়া হয়েছে।বিচারহীনতার যে সংস্কৃতি এ দেশে চালু করা হয়েছিল, সেটা পরিবর্তন করতে পেরেছি যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি সরকার গঠন করতে পেরেছি তখন। সেখানেও অনেক বাধা আমাদের মোকাবেলা করতে হয়েছে। ’

    আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) সুপ্রিম কোর্টের নবনির্মিত ১২তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুপ্রিম কোর্টের স্পোর্টস কমপ্লেক্সে চলা অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন প্রধানমন্ত্রী।

    আদালতের রায়ে অবৈধ ক্ষমতা দখলের পথ বন্ধ হওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে ’৭৫ এর পর বার বার যে মিলিটারি ডিকটেটররা ক্ষমতায় এসেছে, অবৈধভাবে ক্ষমতা দখল করেছে; আমি কৃতজ্ঞতা জানাই আমাদের হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রতি, উচ্চ আদালতই রায় দিয়ে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার সুরক্ষিত করে দিয়েছে। এভাবে সংবিধান লঙ্ঘন করে, ক্ষমতা দখল যে অবৈধ—সেই নির্দেশনা দিয়েছেন, সেই রায় তারা দিয়েছেন। সে জন্য আমি ধন্যবাদ জানাই। ’

    আদালত ইনডেমনিটি অধ্যাদেশ বাতিল করে দেশকে বিচারহীনতার সংস্কৃতি থেকে মুক্তি দিয়েছে জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘বিচারকদের সাহসী পদক্ষেপে আমরা ন্যায়বিচার পেয়েছি এবং খুনিদের বিচারের রায়ও, যারা গ্রেফতার হয়েছে আমরা কার্যকর করতে সক্ষম হয়েছি। সে জন্য সব সময় আমি আদালত, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। অন্তত ন্যায়বিচারটা আমরা পেয়েছি। বিচারহীনতার সংস্কৃতি থেকে বাংলাদেশ মুক্তি পেয়েছে। ’

    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। আইনমন্ত্রী আনিসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও স্বাগত বক্তব্য রাখেন আইন সচিব মো. গোলাম সারওয়ার।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ