ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • কলাপাড়ায় বা-মাকে নির্যাতন মামলায়ে ছেলে কারাগারে

    কলাপাড়ায় বা-মাকে নির্যাতন মামলায়ে ছেলে কারাগারে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কলাপাড়ায় বাবা-মাকে নির্যাতন মামলায় ছেলেকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।  মামলা সুত্রে জানা গেছে, কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের চরচান্দুপাড়া গ্রামের  মোঃ আবদুর রব তালুকদার (৭০) ২০১৭ সাল থেকে বার্ধক্যজনিত কারনে শর্য্যাশায়ী থাকার সুযোগে স্ত্রী আনোয়ারা বেগমকে শারীরিক নির্যাতন চালিয়ে তার নামীয় ছোট বালিয়াতলী এস,এ,৭৯ নংখতিয়ানের ৩.৫০ একর ভূমি  ২০১৮ সালের ২৭ ফেব্রুয়ারী ছেলে প নাজমুল তালুকদার (৪৩) জোর পুর্ববক হেবা ঘোষনা দলিল লিখিয়ে নেন। 

    পরে আঃ রব তালুকদার জানতে পেয়ে  নাজমুলকে দলিল ফেরৎ দিতে বলে। কিন্তু নাজমুল উল্টো তাকে শারিরীক নির্যাতন চালিয়ে অধিগ্রহনের ১০ লাখ টাকা দাবী করে। এ  টাকা দিতে অস্বীকার করায় গত ২৫ মার্চ শুক্রবার সকাল দশটায় গলায় দা ধরিয়ে বৃদ্ধ বাবা আবদুর রব তালুকদারকে হত্যার চেষ্টা চালায়। এসময় তার চিৎকার করলে   আশপাশ থেকে লোকজন এসে তাকে রক্ষা করে। 

    এ ঘটনায় আবদুর রব তালুকদার বাদী হয়ে কলাপাড়া উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে নাজমুল তালুকদারকে আসামী করে একটি মামলা দায়ের করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে নাজমুল তালুকদার এর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারীর আদেশ দেন। 

    পরে গত বুধবার বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে আইনজীর মাধ্যমে জামিননের আবেদন করে নাজমুল তালুকদার । শুনানী শেষে  বিচারক আসামীর ত জামিন না মঞ্জুর করে  কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ