ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বিনা অনুমতিতে ছবি তোলায় আটক হন সাংবাদিক জাহিদুর রহমান

    বিনা অনুমতিতে ছবি তোলায় আটক হন সাংবাদিক জাহিদুর রহমান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমানের লিবিয়ায় নিখোঁজ হওয়ার কারণ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, সাংবাদিক জাহিদুর লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন।

    বৃহস্পতিবার (৩১ মার্চ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

    পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে উদ্ধৃতি দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়াতে নিখোঁজ হওয়া বাংলাদেশি সাংবাদিক জাহিদুর রহমান ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলামকে উদ্ধারের পর বর্তমানে লিবিয়াতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের হেফাজতে রাখা হয়েছে। আশা করা যায়, দু-এক দিনের মধ্যে তারা দেশে ফিরতে পারবেন।

    পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, বাংলাদেশি সাংবাদিক লিবিয়াতে বিনা অনুমতিতে ছবি তোলায় সেখানকার আইন অনুযায়ী আটক হয়েছিলেন। লিবিয়ার সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কারণে এবং দেশটিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূতের মধ্যস্থতায় লিবিয়া সরকার তাদের দেশে ফেরার সুযোগ দিয়েছে।

    গত ২৩ মার্চ লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে সাংবা‌দিক জাহিদুর রহমান এবং তার সঙ্গী প্রবাসী বাংলাদেশি প্রকৌশলী সাইফুল ইসলাম ও স্থানীয় গাড়িচালক মোহাম্মদ খালেদ নিখোঁজ হন। সোমবার তা‌দের উদ্ধার ক‌রে লিবিয়ার গোয়েন্দা সংস্থা। বর্তমা‌নে তারা লিবিয়ার গোয়েন্দা সংস্থার হেফাজ‌তে র‌য়ে‌ছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ