ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • মেডিক্যাল পরীক্ষা: ভুয়া প্রশ্নপত্রসহ আটক ২

    মেডিক্যাল পরীক্ষা: ভুয়া প্রশ্নপত্রসহ আটক ২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মেডিক্যাল ভর্তি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্রসহ দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক স্বপন। শুক্রবার (১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে মেডিক্যাল ভর্তি পরীক্ষার কেন্দ্র পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা জানান।

    তিনি বলেন, আমরা খুবই সতর্ক আছি। হোয়াটসঅ্যাপসহ সবকিছু মনিটরিং করছি। ভুয়া প্রশ্নপত্র ছড়ানোর জন্য দুইজনকে আটক করা হয়েছে।

    তিনি বলেন, আমরা আজকে এমবিবিএস ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখতে এলাম। সুষ্ঠু ও সুন্দরভাবে পরীক্ষা শুরু হয়েছে। মোট কেন্দ্র ১৯টি, ৫৭ টি ভেন্যু রয়েছে, সর্বমোট হল ১ হাজার ৭৯২। আমরা পরীক্ষা নিয়ে খুবেই সতর্ক রয়েছি। যেসব গাড়িতে প্রশ্ন নেওয়া হয় সেব গাড়িও আমরা ট্র্যাকিং করছি। কোথায় থামছে সেটাও দেখি।

    পরীক্ষার প্রশ্নপত্র স্ট্যান্ডার্ড হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আমরা আশা করছি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। অভিভাবকদের বলবো করোনা পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব যেন মেনে চলেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ