ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

    স্ত্রী হত্যায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে স্ত্রী হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হাসান আলীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের জগথা রেলস্টেশন পাড়ার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পীরগঞ্জ থানা পুলিশ।

    পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, পৌর শহরের হঠাৎ পাড়া-মহল্লার মৃত সিরাজ উদ্দীনের পুত্র হাসান আলী ২০১৪ সালে তার স্ত্রীকে হত্যা করে। এতে হাসান আলীকে প্রধান আসামি করে ২০১৪ সালের ৩১ অক্টোবরে তারিখে পীরগঞ্জ থানায় হত্যা মামলা হয়।

    ঠাকুরগাঁওয়ের সিনিয়র দায়রা জজ আদালত ২০১৮ সালে স্ত্রীকে হত্যা দায়ে হাসান আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড প্রদান করেন। হাসান আলী আদালতে রায় ঘোষণার আগে থেকে পলাতক ছিল।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ