ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • এক রাজা ইলিশ ১৬ হাজারে বিক্রি বিদেশ থেকে বাবার আনা আখরোট দিলো সহপাঠীদের, খেয়ে হাসপাতালে ৭ ছাত্রী ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট র‍্যাব বিলুপ্ত করে এসআরবি গঠন, এপিবিএনের ক্ষমতা বৃদ্ধি খাতা পুনর্নিরীক্ষণে বদলে গেলো বরিশালের ৩ হাজারের বেশি শিক্ষার্থীর ফল ফলজ-বনজ বৃক্ষে বরিশালকে সবুজ বেষ্টনীতে আচ্ছাদিত করা হবে: বিভাগীয় কমিশনার বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর বরিশালে ভাড়া বাসা থেকে পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার বরিশালে ব্যাটারিচালিত রিকশা শ্রমিকদের সমাবেশ মঠবাড়িয়ায় বিএনপি কার্যালয় ভাঙচুর, পড়ে ছিল ২টি ককটেল
  • সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত

    সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথের ছাত্রী নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর কুড়িল বিশ্বরোডে সড়ক দুর্ঘটনায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মমতাজ মিম নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। মিম ওই বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আজ শুক্রবার (১ এপ্রিল) সকাল সাড়ে সাতটার দিকে এ দুর্ঘটনা ঘটে। খিলক্ষেত থানা পুলিশ সূত্রে এ তথ্য জানা যায়।

    পুলিশ জানায়, আজ সকাল সাড়ে সাতটার দিকে মিমকে কুড়িল বিশ্বরোড থেকে আহত অবস্থায় উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। এরপর অবস্থার অবনতি হলে তাকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে তার মরদেহ ময়নাতদন্তের জন্য  পাঠানো হয়।

    পুলিশের ধারণা, স্কুটার চালানোর সময় কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়েছে। এরপর আহত হয়ে সে পড়েছিল। মিমের পরিবারের সঙ্গে ইতোমধ্যে যোগাযোগ করা হয়েছে। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে এ বিষয়ে কাজ করছে পুলিশ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ