ঢাকা রবিবার, ১৫ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • মামুনুলসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে

    মামুনুলসহ ১৪ হেফাজত নেতা কাশিমপুর কারাগারে
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক গ্রেফতার মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।  

    মঙ্গলবার (১১ মে) রাতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তাদের এ কারাগারে স্থানান্তর করা হয়েছে।

    কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার দেব দুলাল জানান, দেশের আলোচিত ঘটনায় গ্রেফতার মামুনুল হকসহ অনেকেই। তাদের কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে রাখা হয়েছিল। এক পর্যায়ে মঙ্গলবার রাতে পুলিশ হেফাজতে মামুনুল হক ও রফিকুল ইসলাম মাদানীসহ ১৪ জন হেফাজত ইসলামের নেতাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।  

    প্রসঙ্গত, রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক বক্তব্য দেওয়ায় রফিকুল ইসলাম মাদানীকে আটক করা হয়। পরে এ ঘটনায় গাজীপুরে মামলা দায়ের করা হলে ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরপর তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা দায়ের করা হয়। এরপর তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি ছিলেন।  রিমান্ডের কারণে তাকে ঢাকার নেওয়া হয়‌। সেখান থেকে তাকে কেরানীগঞ্জ কারাগারে বন্দি রাখা হয়েছিল। পরে তাকে কাশিমপুর হাইসিকিউরিটি কারাগারে স্থানান্তর করা হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ