ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • বঙ্গবন্ধুর হত্যাকারীরা পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছেন: আইনমন্ত্রী

    বঙ্গবন্ধুর হত্যাকারীরা পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছেন: আইনমন্ত্রী
    সম্মেলন উদ্বোধন করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ ছিল রাজাকার- আল শামসদের ঘাঁটি। তারা দেশটাকে চালাত। যারা মা-বোনদের ইজ্জত নিয়েছেন, বাবা-ভাইকে হত্যা করেছেন; তারা বাংলাদেশের পতাকা উড়িয়ে মন্ত্রিত্ব করেছেন।

    শুক্রবার (১ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবা টি আলী বিশ্ববিদ্যালয় কলেজ মাঠে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।


    আনিসুল হক বলেন, তারা ইউরোপে ভিক্ষার থলি নিয়ে যান। সে থলি যতক্ষণ না ভরতো ততক্ষণ বাংলাদেশের বাজেট ঘোষণা হতো না। দুই মিলিয়ন ডলার দিলে বাংলাদেশের বাজেট হতো দুই দশমিক এক মিলিয়ন ডলার। এ টাকা এনে ওনাদের পকেট আর ভ্যানিটি ব্যাগ ভরতো। শেখ হাসিনা আসার পর বাংলাদেশ উন্নয়ন দেখেছে।

    আইনমন্ত্রী বলেন, আমরা যখন জাতির পিতার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকাজে লিপ্ত ছিলাম তখন আপনারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুন করেন। সে সুযোগ আর পাবেন না। জনগণ সম্পূর্ণ প্রস্তুত। সব ষড়যন্ত্রের জবাব জনগণ দেবে।

    মন্ত্রী বলেন, বাংলাদেশ উন্নয়নের সব সূচকে এগিয়ে আছে। বাংলাদেশ যে সারাবিশ্বের অনেক দেশ থেকে ভালো আছে সেটি পাকিস্তান প্রেমীদের পছন্দ হয় না। তারা চায় বাংলাদেশকে দাবায়ে রাখতে। কিন্তু তারা জানে না বাংলাদেশের জনগণকে কেউ দাবায়ে রাখতে পারবে না।

    কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান রতন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান রাশেদুল কাউসার ভূঁইয়া, কসবা পৌরসভার মেয়র গোলাম হাক্কানী, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন ভূঁইয়া ও কাজী আজহারুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ