ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, চার পাইলট নিহত

    দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মুখোমুখি সংঘর্ষ, চার পাইলট নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দক্ষিণ কোরিয়ায় দুই বিমানের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে দুই বিমানের চার পাইলট নিহত হয়েছেন। দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনীর বরাতে জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এই খবর প্রকাশ করেছে।

    খবরে বলা হয়েছে,  কেটি-১ মডেলের দুটি প্রশিক্ষণ বিমান দক্ষিণ-পূর্ব শহর সাচিওনের পর্বতে বিধ্বস্ত হয়।

    দক্ষিণ কোরিয়ার বিমান বাহিনী জানিয়েছে, শুক্রবার তাদের দুটি বিমানের মধ্যে মুখোমুখি মধ্য আকাশে সংঘর্ষ হয়। পরে বিমান দুটি পাহাড়ে বিধ্বস্ত হয়।

    বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, জরুরি অবতরণের চেষ্টা সত্ত্বেও দুই শিক্ষানবিস পাইলট এবং দুইজন ফ্লাইট উপদেশক (ইন্সট্রাক্টর) নিহত হয়েছেন। সংঘর্ষের কারণ জানতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ।

    ১৩০ সেনা, ৯৫ জন পুলিশ কর্মকর্তা এবং ৬০ জন ফায়ার সার্ভিসের কর্মকর্তা উদ্ধার অভিযান পরিচালনা করছেন।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ