ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ যুবক আটক

    সীমান্তে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ যুবক আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে সাড়ে ১২ কেজি স্বর্ণসহ ইব্রাহিম খলিল (৩৫) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। 

    শুক্রবার (০১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাটিলা বিওপির লেবুতলা গ্রামের হাতির মোড় থেকে তাকে আটক করা হয়।

    আটক ইব্রাহিম খলিল মহেশপুর উপজেলার জাগুসা গ্রামের আব্দুল লতিফের ছেলে।

    মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহিন আজাদ জানান, মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে স্বর্ণ আনা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। সেসময় মোটরসাইকেলসহ আটক করা হয় ইব্রাহিম খলিলকে। পরে তার কাছ থেকে ১২ কেজি ৫৩০ গ্রাম ওজনের ৯৮টি ছোট ও ১টি বড় স্বর্ণের বার উদ্ধার করা হয়। 

    এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটক ইব্রাহিম খলিলকে মহেশপুর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ