ঢাকা বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদের দিন কেমন থাকবে আবহাওয়া, ঝড়বৃষ্টির সম্ভাবনা কতটুকু বরিশাল সদর ‍উপজেল‍ার চরকাউয়ায় দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা  বরিশ‍াল নগরীতে কিশোর গ্যাংয়ের হামলায় যুবক আহত অ্যাডভোকেট হলেন সাংবাদিক বেলাল বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
  • ভুয়া মেজরের গাড়িকে সাইড না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা

    ভুয়া মেজরের গাড়িকে সাইড না দেওয়ায় সাংবাদিকের ওপর হামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজধানীর ধানমন্ডির তিন নম্বর রোডে সাইড না দেওয়ায় একটি প্রাডো গাড়ি থেকে বের হয়ে ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক মাসুদুর রহমানের ওপর হামলা চালান এক ব্যক্তি। তার নাম সাদউল্লাহ, নিজেকে তিনি মেজর হিসেবে মিথ্যা পরিচয় দেন।

    শুক্রবার (১ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ ঘটনার পর ওই ভুয়া মেজরকে আটক করে থানায় নিয়ে যায় টহলরত পুলিশ।

    ভুক্তভোগী সাংবাদিক মাসুদুর রহমান বলেন, ধানমন্ডির ওই সড়ক হয়ে ব্যক্তিগত মোটরসাইকেলে নিজের সাইড দিয়ে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি আমার দিকে চাপতে থাকে। আমি সরে সাইড না দেওয়ায় মেজর পরিচয় দিয়ে আমার ওপর আক্রমণ চালায়। তার হাতে ছিল একটি ওয়াকিটকি। পরে ছবি তোলার সময় তা লুকিয়ে রাখেন তিনি। এসময় ঘটনাস্থলে ধানমন্ডি থানা পুলিশের একটি টহলরত টিম ভুয়া মেজর পরিচয় দেওয়া সাদউল্লাহকে আটক করে থানায় নিয়ে গেছে।

    এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান সাংবাদিক মাসুদুর রহমান।

    ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী মিয়া বলেন, হামলাকারী মেজর নয়, তিনি ব্যবসায়ী। আমি থানার বাইরে আছি, থানায় গেলে বিস্তারিত জানতে পারব।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ